বড়দিনে দীঘায় পর্যটকের ভীড় - The News Lion

বড়দিনে দীঘায় পর্যটকের ভীড়




দি নিউজ লায়ন ;  চলতি বছরের অর্ধেকের বেশি সয়য় কেটেছে লকডাউনে। দীর্ঘসময় পর্যটকশূন্য ছিল দীঘা। এমনকি পুজোর সময় পর্যটকদের ভিড় ছিল অনেক সীমিত। কিন্তু সাল শেষের উৎসবে ভিড় উপচে পড়ল দীঘায়। শুক্রবার বড়দিনের ছুটি তারপর শুনি এবং রবিবার ছুটির দিন- টানা ৩ দিনের ছুটিতে বাঙালির 'ডেস্টিনেশন' দীঘা। 


দীঘার বিভিন্ন হোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল থেকেই পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে দিঘাতে। শুক্রবার সকালে বহু পর্যটক কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে দীঘা এসেছেন গাড়ি বা বাসে। শনিবার ও অনেক পর্যটক আসবেন। ইতিমধ্যেই তারা বিভিন্ন হোটেলে বুকিং করে রেখেছেন।


 সবমিলিয়ে দীর্ঘদিন লকডাউন এর জেরে যেখানে হোটেল ব্যবসা মার খেয়েছিল তা বর্ষশেষে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা। দীঘার পর্যটনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যবসায়ীরাও মনে করছেন পুজোর পর থেকে ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছেন দীঘাতে। বড়দিন এবং বর্ষশেষে পর্যটকদের ভিড় বাড়ছে, ফলে কিছুটা হলেও ব্যবসার মন্দা কাটবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.